ক্যান্সার চি‌কিৎসার না‌মে প্রতারণা নিয়ে ‘তালাশ’-এর প্রতিবেদন: সেই সরওয়ারকে শোকজ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

ক্যান্সার চি‌কিৎসার না‌মে সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ফাঁদ পে‌তে সাধারণ মানু‌ষের স‌ঙ্গে প্রতারণার দা‌য়ে হো‌মিপ্যা‌থিক চি‌কিৎসক এস এম সরওয়ারকে কারণ দর্শা‌নোর নো‌টিশ দি‌য়ে‌ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল। বুধবার সকা‌লে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর টিমের হা‌তে আসে নো‌টিশ‌টি। 

নোটিশে বলা হ‌য়ে‌ছে: বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ইনডিপেনডেন্ট’-এর নিয়মিত সংবাদ সম্প্রচার এবং অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর ৩০৯ নম্বর পর্বে ‘ক্যান্সার বিশেষজ্ঞ প্রতারক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে ডা. এস এম সরওয়ার নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়েছেন এবং ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ও রিপোর্ট উপস্থাপন করে নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এমন অভিযোগের উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্য ও প্রচারপত্রে তিনি নিজেকে অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার এবং ক্যান্সার গবেষক হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে তার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিভিন্ন তথ্য ও ভিডিও প্রচার করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

কাউন্সিলের নোটিশ অনুযায়ী, প্রচারিত প্রতিবেদন ও অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে যে, তিনি মাত্র ৪ মা‌সে জটিল ক্যান্সার রোগ আরোগ্য করার সক্ষমতার দাবি করে রোগীদের প্রলোভন ও আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। প্রচারিত প্রতিবেদনে রোগীদের বক্তব্যের মাধ্যমে এসব তথ্যের সত্যতা প্রমাণিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়েছে, দেশের প্রচলিত চিকিৎসা পদ্ধতি ও হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা এবং পদ-পদবি, উপাধি ও ডিগ্রি ব্যবহারের বিষয়টি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩-এর ২০ ও ৩০ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। 

এ অবস্থায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩, প্রচলিত বিধি-বিধান এবং চিকিৎসক হিসেবে নৈতিক আচরণ পরিপালনের বিষয়টি বিবেচনায় নিয়ে কাউন্সিল ডা. এস এম সরওয়ারের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা চেয়েছে। নোটিশে নির্ধারিত ৭ (সাত) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জবাব ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর