নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের GA-033B নম্বর আউটলেটে পাওয়া যাবে এনটয়ইনের পণ্য। পোশাকের পাশাপাশি এনটয়ইনের সংগ্রহে থাকছে ফ্যাশনেবল ও উন্নতমানের জুতার কালেকশনও। এনটয়ইনের ব্র্যান্ড দর্শন “Intertwined Beyond Boundaries”।
এনটয়ইনের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন বলেন, শুধু একটি শোরুমের দরজা খুলছে না, একটি স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। আমরা চাই এনটয়ইন স্বপ্নের মতোই এগিয়ে যাক, আরও বড় হোক, আরও সুন্দর হোক। এই যাত্রায় আপনাদের ভালোবাসা, আস্থা ও পাশে থাকাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রেস রিলিজ



