বিশেষজ্ঞ চিকিৎসকদের টার্গেট করে চাঁদা চেয়ে হুমকি দিত চক্রটি

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ আছে, ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় হামলার শিকার হন তিনি। চক্রের বাকি তিন সদস্যকে আটকের বিষয়ে পুলিশ আশাবাদী।  

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ আছে, ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় হামলার শিকার হন তিনি। চক্রের বাকি তিন সদস্যকে আটকের বিষয়ে পুলিশ আশাবাদী।   

সম্প্রতি ১৫ হাজার ডলার না দিলে ক্ষতি করা হবে, ফোনে এমন হুমকি পান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলার অধ্যাপক আসাদুর রহমান। এরপর এক রাতে চেম্বার করে ফেরার পথে একটি বেসরকারি হাসপাতালের সামনে হামলার শিকার হন তিনি। 

শুধু অধ্যাপক আসাদুর রহমান নন, আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে টার্গেট করে টাকা আদায়ের হুমকি দিত হামলাকারী চক্রটি। ফ্রুটি অ্যাপসের মাধ্যমে চিকিৎসকদের বাসা- চেম্বারের ঠিকানা, সন্তানদের বিষয়ে চক্রটি নানা তথ্য সংগ্রহ করতো। 

চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার শফিকুল ইসলাম জানান, এই চক্রটি চিকিৎসক ছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের টার্গেট করত। আরেকটি চক্র বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি প্রদান করছে বলেও জানান তিনি।  

বিশেষজ্ঞদের ভোগান্তিতে ফেলা চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় ডিবির পক্ষ থেকে। 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর