নিবন্ধন ফিরে পেল অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর নিউজ পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো।

২০২৫ সালের ১৬ জুলাই বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সিভিল সোসাইটি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল বাংলা এডিশন। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক মাসের মাথায়, ওই বছরের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার পোর্টালটির নিবন্ধন বাতিল করে। পরবর্তীতে বাংলা এডিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বর্তমান সরকার পুনরায় নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

শুরু থেকেই জুলাইয়ের স্মৃতি, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, সাধারণ মানুষের অধিকার এবং দেশবিরোধী ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশকে অগ্রাধিকার দিয়ে আসছে পোর্টালটি। নিবন্ধন ফিরে পাওয়ার পর অতীতের মতো ভবিষ্যতেও সত্য, ন্যায় ও মজলুম মানুষের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলা এডিশন কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়ের আগে অফিসে আসায় সচিবালয়ের দায়িত্বশীলরাও আগেভাগে অফিসে চলে আসেন বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ। মঙ্গলবার রাতে...
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পরদিনই বিসিবির সামনে বিক্ষোভ হয়েছে। বোর্ডে অবৈধ কমিটি আর সিন্ডিকেট ভাঙার দাবিতে স্লোগান দেয় প্রায় একশো বিক্ষোভকারী।
সরকারিভাবে ধান কেনায় চলমান নিয়মে প্রান্তিক কৃষকদের লাভের চাইতে ভোগান্তিই বেশি। একদিকে, সরকারি গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা, অন্যদিকে, তাৎক্ষণিকভাবে মেলেনা টাকা।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সাংবাদিক শওকত মাহমুদকে। রোববার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর