সরকারিভাবে ধান কেনায় চলমান নিয়মে ভোগান্তিতে কৃষকরা 

মোবাইল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির প্রক্রিয়া এখনো অনেকের কাছে অচেনা। আর এসবের মাঝখানে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও, লাভের অঙ্ক যাচ্ছে মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে।

 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

সরকারিভাবে ধান কেনায় চলমান নিয়মে প্রান্তিক কৃষকদের লাভের চাইতে ভোগান্তিই বেশি। একদিকে, সরকারি গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা, অন্যদিকে, তাৎক্ষণিকভাবে মেলেনা টাকা।

এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির প্রক্রিয়া এখনো অনেকের কাছে অচেনা। আর এসবের মাঝখানে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও, লাভের অঙ্ক যাচ্ছে মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে।

দিনাজপুরে এবার আমন ধান কেনা হবে ২ হাজার ৬৯১ টন। ২০ নভেম্বর থেকে সংগ্রহ শুরু হলেও নেই আশানুরূপ সাড়া। কৃষকরা বলছেন, যেখানে ব্যবসায়ীরা বাড়িতে এসে ধান সংগ্রহ করে, সেখানে সরকারকে ধান দিতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয় তাদের। আবার ব্যাংকের মাধ্যমে দাম পরিশোধ করায় সময়মতো মেলেনা টাকা।

স্থানীয় এক কৃষক বলেন, ‘সরকারের দামের ওপর নির্ধারণ করে ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে ধান কেনে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান নেয়।’

অন্য এক কৃষক বলেন, ‘সরকারকে যখন আমরা ধান দেব সঙ্গে সঙ্গে আমরা কোনো ক্যাশ পাই না।’

কুষ্টিয়াতে ৯২০ টন ধান ও ২২ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্য সরকারের। ধান-চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রার বিস্তর ফারাক এবং জটিল প্রক্রিয়ার কারণে সরকারের ঘরে ধান দিতে অনিহা কৃষকদের। আবার সিন্ডিকেট ও মধ্যসত্ত্বভোগীদের কাছেও অসহায় তারা।  

একজন কৃষক বলেন, ‘সরকারকে ধান নিতে হইলে চাষির দ্বারপ্রান্তে আসতে হবে। আমরা ধান মাড়াই করার পরে ধানের কোয়ালিটি যদি সরকারকে দেওয়ার মতো হয়, সরকার অগ্রীম করে যাবে। আমরা ধান পৌঁছাইয়া দেব। আমাদের টাকা সাথে সাথে দিয়ে দেবে।’

কুষ্টিয়ার খাদ্য কর্মকর্তা মো. আল-ওয়াজিউর রহমান বলেন, ‘তিন–চারটি সিজন ধরে আমরা কিন্তু লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করি। কৃষি বিভাগ আমাদের সহযোগিতা করছে। এবারও কিন্তু আমরা ভালো প্রাণচাঞ্চল্য লক্ষ্য করছি।’

আগে ধান সংগ্রহের জন্য কৃষকের তালিকা করা হলেও, এখন তা হয় মোবাইল অ্যাপের মাধ্যমে। অনেক কৃষকই মোবাইল অ্যাপের মাধ্যমে ধান ক্রয়ের পদ্ধতি বোঝেন না। বরগুনা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার কৃষকদের অভিযোগ, এ বিষয়ে কোন প্রচারণা নেই কৃষি বিভাগের।

স্থানীয় এক কৃষক বলেন, ‘এখন অ্যাপস হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। এই জিনিসটাকে সহজ করা আমাদের জন্য খুবই দরকার।’

আরেক কৃষক দুঃখ করে বলেন, ‘বাসমালিক–ট্রাকমালিক ওদের সংগঠন রয়েছে। কীভাবে ভাড়া বাড়াইতে হয় ওরা জানে। কিন্তু আমাদের কৃষকের তো এরকম সংগঠন নাই।’

হবিগঞ্জেও নানা জটিল প্রক্রিয়ার কারণে সরকারি গুদামে ধান দিতে অনীহা কৃষকদের। ক্রয় প্রক্রিয়া সহজ ও পরিমাণ বৃদ্ধি করে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি তাদের।

দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর