গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা 

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে সচল রাখা হচ্ছে অন্তত শতাধিক ছোট-বড় টেক্সটাইল কারখানা।

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে সচল রাখা হচ্ছে অন্তত শতাধিক ছোট-বড় টেক্সটাইল কারখানা।

শেখেরচর ও মাধবদী শিল্পাঞ্চলে ৪১ ডাইং ও সাইজিং কারখানার নন গ্যাস বয়লারে প্রতিদিন পোড়ানো হচ্ছে ৮ টন কাঠ। এতে হুমকিতে পড়ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। বনজ সম্পদ উজাড়সহ হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন পরিবশেবিদরা।

জুট বয়লার হিসেবে নিবন্ধিত বয়লারে কয়লা ও জুটসহ নানা উপকরণ ব্যবহারের কথা থাকলেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। নরসিংদীর প্রধান বয়লার পরিদর্শক সুমন কুমার পাল জানান, পরিবেশের ক্ষতি হচ্ছে সত্যি, তবে শিল্প টিকিয়ে রাখতেই কাঠ পোড়ানো হচ্ছে।

সুনির্দিষ্ট আইন না থাকায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানান নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. বদরুল হুদা। 

নরসিংদী জেলায় নিবন্ধিত বয়লার কারখানা ৩৬৪। এর মধ্যে গ্যাসচালিত ৩২৩টি। জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় গাছ পোড়ানো বন্ধের দাবি স্থানীয়দের।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর