দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল বাইক চালকের

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি বাসের মধ্যে গতির প্রতিযোগিতা চলাকালে একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা হয়।

পরে মোটরসাইকেল চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। 

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির বলেন, ‘আমি দুপুরে নামাজ শেষ করে রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। তখন দেখতে পাই, যাত্রাবাড়ীর দিকে ছুটে যাওয়া দুটি বাস একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। ঠিক সে সময়েই একটি মোটরসাইকেল নিয়ে আমিরুল ইসলাম বাস দুটির সামনে দিয়ে যাচ্ছিলেন। একটি বাস অতিক্রম করে গেলেও অজ্ঞাত আরেকটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়।’ 

ইমরান ফকির আরও বলেন, ‘তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা সদর থেকে ডাক্তার...
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও অচল হয়ে উঠছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ...
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা...
খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর