মোহাম্মদপুরের অনেক এলাকায় ৩ মাস ধরে নেই লাইনের গ্যাস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে লাকড়ির চুলায়। ভোগান্তির জন্য শুধু গৎবাঁধা গ্যাস সংকট নয়, তিতাসের অব্যাবস্থাপনাকেও দুষছেন বাসিন্দারা।

গ্যাস, বিদ্যুৎ, আইনশৃঙ্খলাসহ প্রায় সবকিছু নিয়েই সংকটে মোহাম্মদপুর  এলাকার বাসিন্দারা। মোহাম্মদিয়া হাউজিং, নবোদয় হাউজিং, আদাবর, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস ধরে বন্ধ গ্যাস সরবরাহ। 

তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দারা। চুলায় মিলছে না গ্যাস। কিন্তু ঠিকই দিতে হচ্ছে গ্যাস বিল। এই সংকটের স্থায়ী সমাধান চান বাসিন্দারা। 

এখানকার বেশিরভাগ বাসাবাড়িতে লাইনের গ্যাসের বদলে সিলিন্ডার ও ইলেকট্রিক চুলা ব্যবহার করছে মানুষ। অনেকেই রান্না করছেন লাকড়ির চুলায়। 

ভোগান্তিতে পড়েছেন বাড়ির মালিকরাও। গ্যাস না থাকায় ভাড়াটিয়া পাচ্ছেন না তারা। তাদের দাবি, গ্যাস লাইনে লিকেজ, পানি জমাসহ তিতাসের অব্যাবস্থাপনার কারণে আরো তীব্র হয়েছে সংকট। 

মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন , তারা বলেন, লাইনে পানি আছে। তাহলে এটা পরিষ্কার করার দায়িত্বও তো তিতাসের। সমস্যা থেকে উত্তরণের বিষয়টাতে তারা খেয়াল করছে না। কার্যকরী পদক্ষেপও তারা গ্রহণ করছে না। 

তবে তিতাস কর্তৃপক্ষের দাবি, গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে। তিতাসের সোবহানবাগ অফিসের উপ-মহাব্যবস্থাপক নজিবুল ইসলাম বলেন, সমস্যাটা সাপ্লাইয়ের ঘাটতির জন্য। পর্যাপ্ত মিলছে না।

মোহাম্মদপুরের মতো বেশিরভাগ জায়গাতেই গ্যাস সরবরাহ বন্ধ। কল-কারখানাসহ পরিবহণ খাতেও ভোগান্তিতে সাধারণ মানুষ। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর