আশুলিয়ায় বিস্ফোরণ: এখনো পড়ে আছে কয়েকশ সিলিন্ডার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর, এখনো যেখানে সেখানে পড়ে আছে ক্ষতিগ্রস্ত কয়েকশ সিলিন্ডার। যেকোনো মুহূর্তে নতুন বিস্ফোরণের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে অবৈধভাবে পুরনো সিলিন্ডারে গ্যাস পরিবহনই দুর্ঘটনার কারণ, বলছেন বিশেষজ্ঞরা। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে পরপর বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মারা যান ৭ জন। 

অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলেও, এখনো দুর্ঘটনাস্থলে বিপজ্জনকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য ক্ষতিগ্রস্ত সিলিন্ডার। ফলে আবারও বড় দুর্ঘটনার আতঙ্কে স্থানীয়রা। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বজনরা অভিযোগ না করলেও পুলিশ নিজ উদ্যোগেই তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ 

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, ‘অবৈধভাবে কাভার্ডভ্যানে পুরনো গ্যাস সিলিন্ডার পরিবহণের কারণে এ দুর্ঘটনা। যে কোনো গ্যাস বিস্ফোরণ এড়াতে সরকারি তদারকি বাড়ানো দরকার।’

ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
ন্যাম ভবন থেকে বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর