সরকারিভাবে জর্ডানে পোশাক কারখানায় বিনামূল্যে যাওয়ার কথা থাকলেও প্রতারকেরা নিচ্ছিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসআরবির অভিযানে গ্রেপ্তার হয়েছে প্রতারক চক্রের ২০ জন। অপরাধীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে রাজধানীর শ্যামলী টেকনিক্যাল এলাকায় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে এসআরবি।
দিনাজপুর সদরের সাবানা বেগম। দক্ষ গার্মেন্টস কর্মী। সরকারিভাবে কোন টাকা খরচ না করে জর্ডানে ৩ বছর গার্মেন্টেসে কাজ করেছেন। তিনি জানান, চিকিৎসা, আবাসন ও বিমান টিকিটও জর্ডানের প্রতিষ্ঠান দিয়েছে।
সরকারিভাবে বিনামূল্যে এ সেবা নিতে টেকনিক্যাল এলাকায় জড়ো হন বিভিন্ন এলাকার নারী গার্মেন্ট কর্মীরা। এ সুযোগ কাজে লাগিয়ে অনেকের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকাও নেয় প্রতারকেরা।
এসআরবি–৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ২ সপ্তাহ গোয়েন্দা নজরদারির পর অভিযানে গিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে এসআরবি।’
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, ‘প্রতারক চক্রের সাথে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস বোয়েসেল এর কর্মীদের সম্পৃক্ত থাকার অভিযোগ সত্য নয়।’
নিয়মিত জর্ডানে কর্মী পাঠানোর সরকারি সেন্টারগুলোতেও নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে এসআরবি।


