চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬২ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে এসব বিদেশি নাগরিকদের ৭ দিনের চাওয়া হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান আরিফ জানান, এসব অপরাধীর কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁদের পেছনে কারা যুক্ত সেই বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন। সেজন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থাপন করা হয়। তাই পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছে।

এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজান জানান, আলোচিত এই ঘটনায় কোনো ভুক্তভোগী নেই, কোনো অভিযোগকারীও নেই। কীসের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়। ভাষাগত দূরত্ব থাকায় জিজ্ঞাসাবাদ কীভাবে করা হবে সেটিও জানা নেই। এই পরিস্থিতিতে আসামিদের রিমান্ড আবেদনের বিরোধিতা করা হয়েছে।

এদিকে আসামিদের সাথে থাকা এক শিশুকে উপযুক্ত স্থানে রেখে দেখাশুনা করার নির্দেশনা দিয়েছেন আদালত। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন...
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর