জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজিচালক আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

আহত শাহীনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের ছলিমাবাদের মৃত ভোলা শেখের ছেলে। যাত্রাবাড়ী এলাকায় সিএনজির গ্যারেজে থাকেন তিনি।

আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন।

এসআই বলেন, ‘আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কারা হামলা করেছে এবং হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তবে প্রায় ১৩ ঘণ্টা পর পুরোপুরি নিভে যায় আগুন। রাত...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর