ভোট নিয়ে ফেসবুক পোস্ট, ছাত্রলীগ নেতাকে আটক করল ডিবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

যশোরের মণিরামপুর মুরোগাছা বাজার থেকে হেলাল হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ডিবি। তিনি রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।

মুরোগাছা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু হোসেন জানান, যশোর–৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর পক্ষে ঈগল মার্কার প্রচার মিছিল শেষে বাজারে একটি চায়ের দোকানে হেলালসহ আরও কয়েকজন বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে ডিবি পরিচয় দিয়ে হেলালকে তুলে নিয়ে যায়। 

রাজু হোসেন আরও জানান, কী কারণে হেলাল হোসেন নিয়ে যাওয়া হচ্ছে, এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুতগতিতে তারা চলে যান।  

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় হেলালকে পুলিশ ধরে নিয়ে গেছে—এমন অভিযোগ এনে রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসলাম আলী বলেন, ‘নৌকার বিপক্ষে কাজ করলে ফলাফল ভালো হবে না, দীর্ঘদিন ধরে এমন হুমকি দেওয়া হচ্ছে ইউনিয়ন নেতা–কর্মীদের। আমরা আশঙ্কা করছি, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো জন্য এসব করাচ্ছেন।’

এদিকে জেলা ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার হেলাল হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি পোস্টকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

ডিবি পুলিশের ওসি আরও বলেন, সম্প্রতি ফেসবুকের একটি পোস্টে হেলাল লিখেছেন, ‘মণিরামপুর উপজেলার সকল প্রিজাইডিং অফিসারদের ভোট চুরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিষয়টি খেয়াল রাখবেন’। এটি সাইবার অপরাধের আওতায় পড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোাহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি।
গত শনিবার বিকেল ৫টার দিকে মাদকসহ ডিবি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে আটক করে বলে জানায় পুলিশ। সে সময় মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন রোববার সকাল ৮টার...
অভিযানে গাজীপুর সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী...
খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃথক দুটি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায়...
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর