স্ত্রীর জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

মাগুরায় স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন। আজ সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

রুবেল হোসেন বর্তমানে নাশকতার একটি মামলায় মাগুরা জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) মরদেহ সোমবার ভোরে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রিতুর নয় বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে নাজনিন নাহার রিতুর বিয়ে হয়। তাদের সংসারে নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামী কারাগারে থাকায় মেয়েকে নিয়ে স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন রিতু।

স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নিতে রুবেল হোসেনের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাকে চার ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, নাজনিন নাহার রিতুর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেনের (২৫) বিরুদ্ধে নয় বছর বয়সী ওই...
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
ফরিদপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ বদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড...
উৎসবমুখর পরিবেশে ভিন্নমাত্রার আয়োজন নিয়ে হাজির হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোটার্যাক্ট ক্লাব। প্রতিবছরের মেলার গণ্ডি পেরিয়ে এবারই প্রথমবার সংগঠনটি আরও বড় পরিসরে আয়োজন করেছে ‘উইন্টার স্মাইল...
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চিকিৎসার জন্য...
হামে ১ হাজার ২৮৪ শিশুর মৃত্যুর দায় নিজের ঘাড়েই নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ দায়ে ফাঁসির দণ্ড মেনে নিতেও আপত্তি নেই তাঁর। আজ সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের...
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার উসকানিতে তার নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করছে বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। আজ সোমবার দুপুর ২টার দিকে সুপ্রিম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর