বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের হামলার অভিযোগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

বাগেরহাট-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকা প্রতীকের চার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ওই নির্বাচনী এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের একটি চায়ের দোকানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন– ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪)৷ মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০)।

বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার সঙ্গে প্রতিদ্বিদ্বতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ ইদ্রিস আলী।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাখালী এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে বসা ছিলেন নৌকা প্রতীকের কর্মীরা। এ সময় ঈগল প্রতীকের কর্মীরা লাঠিসোটা নিয়ে এসে দোকানে বসে থাকা নৌকা প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নৌকা প্রতীকের চারজন কর্মী আহত হন। 

বাগেরহাটের (মোংলা ও রামপাল) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাবিবুন নাহারের সমর্থকদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ ইদ্রিস আলীর সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর