নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফি  

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

নিজ নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পুনরায় নৌকার প্রার্থিতা পাওয়া মাশরাফি বিন মোর্তজা।

আজ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে লোহাগড়া উপজেলার কোটাকোল ও দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন পথ সভায় ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। রাত পর্যন্ত তিনি নির্বচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রচারণা চালান মাশরাফি।

নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পুনরায় তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের কাছে নৌকায় ভোট চান।

ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে মাশরাফী বিন মোত্তর্জা বলেন, ‘ভোটারদের উদ্দেশ্য একটাই পরামর্শ, সবাই কেন্দ্রে আসবেন। আমি বিশ্বাস করি নড়াইলের এই জনপদের মানুষ সবাই কেন্দ্রে আসবে। আমার মুরুব্বি যারা উনারা বললেন, উনারা শতভাগ পরিবার নিয়ে কেন্দ্রে আসবেন। আমার বিশ্বাস যদি এরকম বয়সীরা কেন্দ্রে আসে তাহলে সুন্দর একটা ভালো নির্বাচন হবে। আমি যখন কাজ করি তখন এক জায়গায় না বসে বিভিন্ন জায়জায় যায় ঘুরি, মানুষের সমস্যা শোনার চেষ্টা করি। সবতো আর সম্ভব নয় যতটুকু পারি ততটুকু আর কি।’   

নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন মাশরাফি বিন মোর্তজা। ছবি: ইনডিপেনডেন্টনড়াইল-২ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এদের মধ্য ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গনফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র মো. নুর ইসলাম (ঈগল) এবং স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমীর লিটু (ট্রাক) নির্বাচন করছেন। এ ছাড়া বৃগস্পতিবার আদালতের রায়ের মাধ্যমে আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু (ট্রাক প্রতীক) প্রার্থিতা ফিরে পেয়েছেন।
 
নড়াইল-০২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এদের পুরুষ-১ লাখ ৮১ হাজার ৯৯০ জন ও নারী ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারার জন্য বিভিন্ন অংকের টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নড়াইলে ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানের গেটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে নকুল মল্লিক (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রমে সুমনা ফেরদৌসী (৩৮) নামের এক গৃহবধূকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর