মাগুরায় দুই ভাইকে গলাকেটে হত্যা, আটক ২

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার আপন দুই ভাইকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন– সবুজ মোল্যা (৩০) ও তাঁর ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইকে ডেকে নিয়ে বাড়ির পাশে মাঠে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর সেখানে তাদের গলা কেটে হত্যা করা হয়। রোববার সকালে প্রতিবেশীরা বাড়ি থেকে আনুমানিক ৩০০ মিটার দূরে মাঠের মধ্যে পাশাপাশি দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দুপুরে স্থানীয় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র মরদেহ দুটি উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটকও করেছে পুলিশ।

নিহতেদের ভাই উজ্জ্বল মোল্যা বলেন, ‘আমাদের সাথে কারো শত্রুতা নেই। প্রতিবেশী দুজন তাদের (তাঁর ভাইদের) হত্যা করেছে। আমরা পুলিশকে জানিয়েছে।’

এদিকে ঘটনার পর মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিপ্লব ও আসিফ নামের প্রতিবেশী দুই ভাইকে আটক করা হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর