চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২ জাপা প্রার্থী 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। 

বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম সংবাদ সম্মেলনের নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেন।

তাঁরা দুজনই লাঙ্গল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছিলেন। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার পাশাপাশি দুই প্রার্থীই তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার বন্ধ করেছেন। 

অন্য প্রার্থীদের ব্যাপক টাকা খরচের প্রতিবাদে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। 

দলীয় সিদ্ধান্তহীনতাকে দায়ী করে চুয়াডাঙ্গা-১ আসনে জাপা প্রার্থী সোহরাব হোসেন বলেন, ‘অন্য প্রার্থীদের খরচের কাছে টিকে থাকা সম্ভব নয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি প্রচার বন্ধ করেছি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

অন্যদিকে একই কথা বলেছেন অ্যাডভোকেট রবিউল ইসলাম। তিনি বলেন, 'কেন্দ্রীয় নেতাদের কোনো সহযোগিতা আমরা কখনো পাইনি'। 

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন চুয়াডাঙ্গা-১ আসন থেকে এবং চুয়াডাঙ্গা-২ আসনের সেক্রেটারি অ্যাডভোকেট রবিউল ইসলাম নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন পান। ভোটযুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রচার শুরু করেন। দুটি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পোস্টারও লাগানো হয়। মাইকিং প্রচারও শুরু হয়। 

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক স্বৈরশাসক প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে (বিদিশা এরশাদ) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনেই জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। এক সময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গের এই জেলায় এবারে দাঁড়াতেই পারেনি সাবেক...
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন) আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা। রোববার এক প্রেস...
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড়শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর