রংপুরে কোন আসনে কারা জয়ী?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনেই জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। এক সময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গের এই জেলায় এবারে দাঁড়াতেই পারেনি সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। বিএনপি'র পারফরম্যান্সও হতাশাজনক। 

রংপুর-১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ আসনে জয়লাভ করেছেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট। আসনটিতে ৭৯ হাজার ৯১০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিএনপির মোহাম্মদ আলী সরকার। 

রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট নিয়ে জয়লাভ করেছেন। ধানের শীষের সামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী জিএম কাদের লাঙ্গল প্রতীকে ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

রংপুর-৪ আসনে বাজিমাত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থী আখতার হোসেন। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

রংপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। দাঁড়িপাল্লা প্রতীকে তাঁর ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর নুরুল আমিন। এ আসনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৮৯০টি। আসনটিতে ধানের শীষ প্রতীকের সাইফুল ইসলামের শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে জামায়াতের বিজয়ী প্রার্থীকে। এখানে সাইফুল ইসলাম ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট পেয়েছেন।

রংপুর জেলায় হতাশ করলেও সারা দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যেই দু'শটিরও বেশি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। তবে সারা দেশে জাতীয় পার্টি এখনও নিজেদের খাতা খুলতে পারেনি।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর