মানুষ যাকে ভোট দেবে জয় তাঁরই হবে: মাশরাফি 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। আজ রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মাশরাফি বলেন, আলহামদুলিল্লাহ, ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। আশা করছি, ভালোভাবে শেষ হবে। মানুষ যাকে ভোট দেবে জয় তাঁরই হবে। জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।

তিনি যোগ করেন, আমাদের এখানে যারা মহিলারা আছেন, উনারা আসছেন সবাই, পুরুষ-মুরব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা না-ও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে যাচ্ছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে সকাল আটটা-সাড়ে ৮টা থেকে এসে যাচ্ছে; এটা দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি, তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফী বিন মুর্তজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম), গণফ্রন্ট পার্টির প্রার্থী লতিফুর রহমান (মাছ প্রতীক), ইসলামী ঐক্যজোট প্রার্থী মাহবুবুর রহমান (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম (ঈগল)। অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) গত ৩ জানুয়ারি মাশরাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের...
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যে টাকা খরচ করেছেন তা তুলতে ‘একটু অনিয়ম করবেন’ বলে জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বক্তব্যের...
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। 
কুষ্টিয়ার দৌলতপুরের জগন্নাথপুর গ্রামে প্রতিপক্ষের দেওয়া আগুন এবং বোমার আঘাতে দগ্ধ তুফান ফকির (৪৫) মারা গেছেন। দগ্ধ হওয়ার ৪১ দিন পর রোববার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর