মোটারসাইকেলে থাকা ইউপি চেয়ারম্যানকে পেছন থেকে কোপ দুর্বৃত্তের

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে (৬৫) প্রকাশ্যে দিনের বেলায় কুপিয়ে আহত করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়া-জীবননগর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় চেয়ারম্যান আব্দুল হান্নান মোটরসাইকেলে করে দর্শনা থেকে উথলীতে যাচ্ছিলেন। তাঁকে পেছন থেকে কোপ দেয় অন্য একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। 

চেয়ারম্যান হান্নানকে কারা অতর্কিতে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর আহত আব্দুল হান্নানকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘আজ সকালে উথলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান একটি মোটরসাইকেলে দর্শনা থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথে মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুজন আব্দুল হান্নানকে ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ মেরে পালিয়ে যায়। ঘটনার পর আহত ইউপি চেয়ারম্যান মোটরসাইকেল চালিয়ে উথলী ইউনিয়ন পরিষদের যান। সেখানে থাকা লোকজন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।’

ওসি আরও বলেন, ‘হামলাকারীদের ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যেই গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে। আহত আব্দুল হান্নানের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’ 

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর