খুলনায় ঘুমন্ত যুবককে জানালা দিয়ে গুলি করে হত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় ওই যুবককে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে তানভীর নিজ বাড়িতে ব্যক্তিগত রুমে ঘুমাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন বলে জানায় তাঁর পরিবার। দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তানভীরের পরিবারের লোকজন জোরে শব্দ শুনতে পায়। প্রথমে তাঁরা ভেবেছিলেন কানের হেডফোনের কারণে জখম হয়েছে। কিন্তু তৎক্ষণিক গুলির তিনটি খোসা দেখতে পান। ভোর চারটার দিকে তানভীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনে তাঁর পরিবার। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলে জানান এবং ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর পর খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতিকালে সকাল সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান তানভীর। 

ওসি আরও জানান, তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে বাড়ির জানালা থেকে গুলি করা হয়। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ। 

পরিবার সূত্রে জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তানভীরের কারও সঙ্গে শত্রুতা ছিল না বলে জানায় পরিবার।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর