মাগুরায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে শাখার বেশ কয়েকটি টেবিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের দৈনিক টাকা আদায়ের সিট ও রেজিস্টার পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড হয়।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে শাখার বেশ কয়েকটি টেবিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের দৈনিক টাকা আদায়ের সিট ও রেজিস্টার পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহম্মদপুরের আমিনুর রহমান কলেজের বিপরীতে অবস্থিত ব্যাংকটির দোতলায় থাকা ভবন মালিক পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। পরে তিনি ব্যাংকের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন মৃধা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ভবনের পাশে একটি পেট্রোলভরা বোতল পাওয়া গেছে, যাতে পেট্রোলের নমুনা পাওয়া যায়। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর