মামলাসহ নানা জটিলতা, নদী এখন বদ্ধ জলাশয়

চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী খনন অসম্পূর্ণ থাকার কারণে এখন বদ্ধ জলাশয়। কচুরিপানা জমা, নদীর পাড় দখল ও মশার উপদ্রব বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড সমস্যার সমাধান করতে উদ্যোগ নিচ্ছে।

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

মামলাসহ নানা জটিলতায় খনন শেষ না হওয়ায় চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী এখন বদ্ধ জলাশয়। একদিকে কচুরিপানা জমা ও মশার উপদ্রব, অন্যদিকে নদীর পাড় দখল করে চাষাবাদ করছেন অনেকে। নদীর মালিকানা দাবিতে মামলা ও যুব উন্নয়নের তিনটি ভবনের কারণে নদীর শেষ এক কিলোমিটার খনন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। জটিলতার অবসান হলে খনন শেষ করার কথা জানালেন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর খনন কাজ শুরু হয় ২০১৯ সালে। ঘোড়ামারা ব্রিজ থেকে ১৪ কিলোমিটার অংশে কাজ শুরুর পর নিজেদের জমি দাবি করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে মামলা করেন অনেকে। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের তিনটি ভবনও নির্মাণ হয়েছে নদীর গতিপথে।

স্থানীয়রা বলেন, নানা বাধার কারণে ২০২১ সালে ১৩ কিলোমিটার খনন করে শেষ হয় প্রকল্পের কাজ। বাকি এক কিলোমিটার খনন না হওয়ায় নদীতে পানি প্রবাহ সৃষ্টি হয়নি। কচুরিপানায় ভরে গেছে খনন করা অংশ। অনেক স্থানে নদীর পাড় দখল করে চলছে চাষাবাদ। এ ছাড়া এলাকায় বেড়েছে মশার উপদ্রব।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, খনন অসমাপ্ত রাখার কারণে নবগঙ্গা এখন বদ্ধ জলাশয় ছাড়া আর কিছু নয়। নদীতে পানি প্রবাহ না থাকায় নদীর পুরো ১৩ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানায় ভরে গেছে। এতে মশার বংশবিস্তার হচ্ছে, নদীও ভরাট হয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। নদী এলাকার রাস্তা দিয়ে মানুষের চলাচল দুরুহ হয়ে পড়েছে। এ ছাড়া অনেক স্থানে নদীর পাড় দখল করে চাষাবাদ ও গবাদী পশুর বিচরণক্ষেত হিসেবে ব্যবহার করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে নদীর উভয় পাড় বেদখল হয়ে গেছে।

পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজিম উদ্দিন বলেন, নবগঙ্গা নদী খনন প্রকল্পে ব্যয় হয় প্রায় আট কোটি টাকা। নানা বাধার কারণে এক কিলোমিটার অংশ খনন করতে না পারায় সে সময় পাইপ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। বরাদ্দ এলে নদী থেকে কচুরিপানা অপসারণ এবং নদীর পাড় দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর