সাতক্ষীরায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নদী-খাল খনন, কাঙ্ক্ষিত সুফলের দেখা নেই

সাতক্ষীরায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নদী ও খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলেও জলাবদ্ধতা নিরসন হয়নি। অপরিকল্পিত খনন ও পলি জমে কৃষক ও ঘের মালিকরা চরম ক্ষতির মুখে।

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

প্রায় পাঁচশ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় নদী ও খাল খনন হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাচ্ছেন না কৃষক ও ঘের মালিকেরা। নদী ও খাল খননে সঠিক পরিকল্পনার অভাব এবং ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতিকে দুষছেন এলাকার মানুষ।

বেতনা ও মরিচ্চাপ নদী ভরাট হয়ে যাওয়ায় এক দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরার পাঁচ উপজেলার মানুষ। সংকট নিরসনে নদী দুটি খননের পাশাপাশি ৭১টি খালও খননের প্রকল্প হাতে নেওয়া হয়।

এলাকাবাসী বলছেন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি শেষ হয় চলতি বছরের জুনে। তবে ৭১টি খালের বেশিরভাগেরই সংযোগ না ঘটিয়ে অর্ধেক খনন করায় দুর্ভোগ কমেনি। ছয় মাসের মধ্যেই নদী দুটিতে পলি জমে পরিণত হয়েছে খালে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খাল কাটতে কাটতে বন্ধ হয়ে যায়। নদী-নালা আর নেই। শত শত জমি পড়ে আছে, সেখানে ফসল ফলে না। ব্লকের একটাই ফসল হয়, আর জলাবদ্ধতার কারণে ফসল হয় না। আশাশুনি থেকে কুলিয়া পর্যন্ত মরিচ্চাপ নদী খনন করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। মাথার দিকে ক্লিয়ার করা হয়নি।’

স্থানীয় পরিবেশবাদী সংগঠন বলছে, অপরিকল্পিতভাবে খাল-নদী খননের কারণে এই প্রকল্প কোনো কাজে আসেনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ঘের মালিক ও স্থানীয়রা।

সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক মাধব দত্ত বলেন, ‘এরই মধ্যে খাল ও নদীগুলোতে পলি ভরাট হয়ে গেছে। এ ছাড়া নদীর অববাহিকতায় যেসব ঘের ব্যবসায়ী ছিলেন, পানি না পেয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার নদী মরে গেলে যে খননের উদ্যোগ নেওয়া হবে, তার উদ্যোগও সরকারের নেই। ফলে ৪৭৮ কোটি টাকা, জলে গেল বলে যে কথা আছে, সেটাই হলো।’

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উপকূলীয় এলাকার নদীতে প্রচুর পলি থাকায় খনন প্রকল্পে সুফল পাওয়া কঠিন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ‘জলাবদ্ধতা হয়েছে, অবৈধ ঘের মালিক, যারা নদী ও খালের সংযোগ বন্ধ করে পানি সরাতে বাঁধা দিয়েছে। বাইরে থেকে পানি যে আসবে, তার উপায় নেই। এ কারণে জলাবদ্ধতা হয়েছে। আর উপকূলীয় এলাকার নদীতে ব্যাপক পলি থাকে। খনন করার দুই থেকে তিন বছরের মধ্যে নদী আবারও পলি ভরাট হয়ে যায়।’

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর