খুলনায় শ্রম শক্তি নেতাকে গুলি: যুব শক্তির তন্বীকে প্রধান আসামি করে মামলা

খুলনায় জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় খুলনা জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্যসচিব মোসা. তনিমা তন্বীকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

খুলনায় জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় খুলনা জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্যসচিব মোসা. তনিমা তন্বীকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আহত মোতালেব শিকদারের সহধর্মিণী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেছেন। অপরদিকে গ্রেপ্তার তনিমা তন্বীকে অসুস্থতা বিবেচনায় ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ওসি জানান, আহত মোতালেব শিকদারের সহধর্মিণী মামলা করেছে। গ্রেপ্তারকৃত তন্বী অন্তঃসত্ত্বা। এই কারণে তার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার রাতে তাঁকে খুলনা সদর থানা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

সোমবার ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর