নদীতীরের মাটি লুট, বাড়ছে ভাঙনের ঝুঁকি-দুর্বল হচ্ছে বাঁধ

সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি লুট করায় বাড়ছে নদীভাঙন ও বাঁধ ক্ষতির ঝুঁকি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন স্থানীয়রা।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

সাতক্ষীরায় নদীতীরের মাটি লুট করছে একটি চক্র। এতে বাড়ছে ভাঙনের ঝুঁকি, অন্যদিকে দুর্বল হয়ে পড়েছে বাঁধ। মাসখানেক ধরে ব্যাপকভাবে মাটি কেটে বিক্রি শুরু হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে বেতনা নদী ও মরিচ্চাপ নদ এবং বেশকয়েকটি খাল খনন করেছে সরকার। এ সময় মাটি দিয়ে উঁচু করা হয় নদীর তীর। কিন্তু সেই মাটি লুট করে নিচ্ছে একটি চক্র।

নদীতীরে মাটি তুলে নেওয়ায় বাড়ছে ভাঙনের ঝুঁকি। পাশাপাশি বাঁধেও ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে অবাধে এই কাজ চললেও প্রশাসন নীরব।

বেতনা নদীর কয়েকটি পয়েন্ট থেকে মাটি লুটের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। তবে তা অস্বীকার করলেন তিনি। 

আশাশুনির বাসিন্দা অভিযুক্ত আবুল কালাম মোবাইল ফোনে জানান, তিনি তাঁর ব্যক্তিগত কোনো কাজে নদীতীরের মাটি তোলেননি।

অবৈধভাবে মাটি লুটকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, ‘এসব বিষয় দেখাশোনার জন্য মাটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। নদী থেকে যে মাটি উত্তোলন করা হবে, নীতিমালা অনুযায়ী যদি কাজ না হয় অথবা মাটিগুলো যদি বিনষ্ট হয়ে যায়, তবে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর