জমজমাট নির্বাচনী প্রচার, কুষ্টিয়ায় ৪ আসনে ২৫ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ প্রার্থী। বিএনপি ও জামায়াতের লড়াইয়ে ভোটারদের মন জয় করতে শেষ মুহূর্তের প্রচারণা তীব্র।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

সারা দেশের মতো কুষ্টিয়ায় চলছে নির্বাচনী প্রচার। সংসদ নির্বাচনে এ জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। সব আসনেই লড়াই জামায়াত ও বিএনপি মনোনীত প্রার্থীদের। এ জেলার চারটি আসনে এবার ভোটার প্রায় সাড়ে ১৭ লাখ। শেষ মুহূর্তে ভোটারের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সময় যত ঘনিয়ে আসছে, বাড়ছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার। ভোটারের মন জয়ে নিচ্ছেন নানা কৌশল।

কুষ্টিয়ায় চারটি আসনে মোট প্রার্থী ২৫ জন। সব আসনেই ভোটের লড়াইয়ে এগিয়ে আছে বিএনপি।

কুষ্টিয়া-২ আসনে বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী বলেন, ‘নির্বাচিত হলে কুষ্টিয়াকে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা আমি প্রথমে দিয়েছি।’

কুষ্টিয়া-৩ আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘কুষ্টিয়া বিএনপি অধ্যুষিত এলাকা। যতবারই নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে কুষ্টিয়ায় বিপুল ভোটে বিএনপি জয়ী হয়েছে।’

সমান চ্যালেঞ্জ জানিয়ে মাঠে আছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি তাঁদের।

কুষ্টিয়া-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজা বলেন, ‘আমরা আশা করছি, জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে।’

কিছু প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন।

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। প্রজনন মৌসুমে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকা নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ১ সেপ্টেম্বর। ফলে প্রস্তুতিতে দিনরাত ব্যস্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর