খুলনায় ৪টি আসনে বিএনপির জয়, দুটিতে জামায়াত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

খুলনার ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা এবং ২টিতে জামায়াতে ইসলামী প্রার্থীরা। অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নবিষয়ক গণভোটে বিপুল ব্যবধানে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। 

খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতিকের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। 

খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মঞ্জু। তিনি পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম ৭৩ হাজার ৫৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট। 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। অন্যদিকে, এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন। 'দেওয়াল ঘড়ি' প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০টি। 

খুলনা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী আসগর ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৪৬ ভোট।  

খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মোঃ আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এস এম মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খন্দকার ভোট গণণা শেষে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ভোটারদের আস্থার জবাব দিতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকবেন। এলাকার উন্নয়নে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীসহ সবাইকে নিয়ে কাজ করবেন তারা।

এদিকে, গণভোটে খুলনার ছয়টি আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৮ লাখ ২১ হাজার ৬৪৭টি এবং 'না' ভোট পড়েছে ৪ লাখ ৮৫ হাজার ২৯৮টি। 

খুলনা-১ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৯৯ হাজার ৫৬১ এবং 'না' ভোট পড়েছে ৯৬ হাজার ১০৮। খুলনা-২ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৬১ এবং 'না' ভোট পড়েছে ৪৯ হাজার ৫৭০। খুলনা-৩ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ৯৮ হাজার ৩১৩ এবং 'না' ভোট পড়েছে ৪৪ হাজার ৪১। 

খুলনা-৪ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৫৬ হাজার ১৪৫ এবং 'না' ভোট পড়েছে ৭৫ হাজার ৬৪২। খুলনা-৫ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৪১৪ এবং 'না' ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৬৬৭। খুলনা-৬ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৫৩ এবং 'না' ভোট পড়েছে ৯৩ হাজার ৯০০।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর