সাতক্ষীরায় ২৬১ কোটি টাকার টিআরএম এখন জনদুর্ভোগের আখড়া

সাতক্ষীরার পাখিমারা বিলে ২৬১ কোটি টাকার টিআরএম প্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করেছে। জলাবদ্ধতা ও ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষতির কারণে স্থানীয়রা পুনরায় প্রকল্প চালুর দাবি তুলেছে। পানি উন্নয়ন বোর্ডের প্রযুক্তিগত সমাধান প্রয়োজন।

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

২৬১ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার পাখিমারা বিলের টাইডাল রিভারাইন ম্যানেজমেন্ট (টিআরএম) পরিণত হয়েছে জনদুর্ভোগের আখড়া হিসেবে। জলাবদ্ধ হয়েছে কয়েকটি গ্রাম। এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা।

জোয়ারের পানি আটকে বড় পরিসরে পলি জমানোর পদ্ধতি টিআরএম হিসেবে পরিচিত। সাতক্ষীরার তালা উপজেলায়, কপোতাক্ষের নাব্যতা ঠিক রাখতে, পাখিমারা ও মাগুরা গ্রামের বিলে অন্তত দেড় হাজার একর জমি নিয়ে তৈরি করা হয় টিআরএম। সরকারের ব্যয় হয় ২৬১ কোটি টাকা।

রক্ষণাবেক্ষণের অভাবে চার বছরের মাথায় বন্ধ হয়ে গেছে এর কার্যক্রম। ক্ষতিপূরণ না পেয়ে এসব জমিতে আবাদ করতে শুরু করেন মালিকেরা। কপোতাক্ষ নদের নাব্যতা রক্ষায় আবারও এই কার্যক্রম চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।
 
স্থানীয়রা জানান, যখন মালিকদের জমির টাকা সরকার পরিশোধ করতে পারেনি তখন মালিকেরা আবার তাদের জমিতে আবাদ শুরু করেন।

প্রকল্পের নকশা বাস্তবসম্মত না হওয়ায় টিআরএম অকেজো হয়ে পড়েছে বলে মনে করেন পরিবেশবাদীরা।

সাতক্ষীরা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মাধব দত্ত বলেন, ‘এ প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে বলে গ্রামের দিকে পানি ধাবিত হচ্ছে। জলাবদ্ধতার কারণে গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি সমীক্ষা প্রয়োজন। এখান থেকে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কীভাবে এ অঞ্চলের মানুষকে সুরক্ষা দেওয়া যায় সে লক্ষ্যে সরকারকে এগিয়ে আসতে হবে।’

পাখিমারা বিলে নতুন করে টিআরএমের পরিকল্পনা আপাতত নেই পানি উন্নয়ন বোর্ডের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, অন্য কোনো বিল আমরা টিআরএমের জন্য বেছে নেব কিনা তা নির্ধারণের সময় বিলটি নদীর কাছাকাছি কিনা দেখতে হবে। পানি এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারে কিনা সেটি দেখে টিআরএম করতে হবে। 

২০১১ সালের জুলাইয়ে ৯০ কিলোমিটার নদ খনন ও পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের কাজ শুরু হয়। শেষ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর