মাগুরা মাদকসহ যুবক আটক, জিজ্ঞাসাবাদের সময় ‘অসুস্থ’ হয়ে মৃত্যু

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় মাদকসহ আকুব্বর মোল্যা (৩৩) নামের এক যুবককে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদে মারধরের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েক জনের ওপর হামলা ঘটনা ঘটেছে।  

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় মাদকসহ আকুব্বর মোল্যা (৩৩) নামের এক যুবককে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদে মারধরের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েক জনের ওপর হামলা ঘটনা ঘটেছে।  

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারের অভিযোগে আকুব্বর মোল্যা বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর হেফাজত থেকে প্রায় আধা কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাঁকে হাতকড়া পরিয়ে মাদকসংক্রান্ত আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একপর্যায়ে ওই যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অভিযানে অংশ নেওয়া সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপপরিদর্শক মোছা. ইয়াসমিনসহ তিনজন সদস্য আহত হন।

এদিকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা আকুব্বর মোল্যাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁকে এলোপাতাড়ি মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সাকিনা ঝরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু বক্বর বলেন, ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর