মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি–জামায়াত নেতা পরিচয় দেওয়া ৫ জন ধরা 

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৪৯ এএম

কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে বিএনপি–জামায়াত পরিচয় দেওয়া পাঁচজন আটক হয়েছেন। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রবিউল ইসলামকে (৩৩) গোপন সংবাদে শনিবার বিকেলে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ পিচ ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ। আটক রবিউল মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে।

রবিউলকে আটকের পর নিজেদের স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতা পরিচয় দিয়ে তাকে থানা থেকে ছাড়াতে গেলে ওই ৫ জনকে থানা হেফাজতে নেয় পুলিশ।

থানা হেফাজতে নেওয়া ৫ জন হলেন– সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫), মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।

এ ব্যাপারে মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বলেন, এই ধরনের কাজ খুবই প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা এমনই হওয়া উচিত। মাদক ব্যবসায়ী যে–ই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া ঠিক না। সে সাথে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে যারা থানায় গেছে তারাও তার কোনো দলের হতে পারে না।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নিমূর্লে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি নেতা পরিচয়ে এবং জামাত নেতা পরিচয়ে পাঁচজন ব্যক্তি তাকে ছাড়তে তদবির করতে আসে।

ওসি জানান, মাদক ব্যবসায়ীকে তদবির করার জন্য জামাতের চারজন এবং বিএনপির একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর