যশোরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

যশোরের শার্শায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের আভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর আলমগীর গাজি নামের একজনকে গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ।

আপডেট : ২৩ মে ২০২৬, ১১:৩৭ এএম

যশোরের শার্শায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের আভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর আলমগীর গাজি নামের একজনকে গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত আলম শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শার্শায় গত বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটি উঠানে খেলছিল। এ সময়ে প্রতিবেশি আলম গাজী শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে যান এক প্রতিবেশী। সেখানে গিয়ে তিনি শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আলম।

এ বিষয়টি পরবর্তীতে পরিবার জানলেও ভয়ে কাউকে না জানিয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে ২২ মে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগী শিশুর বাবা-মা শার্শা থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ আসামি আলম গাজীকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, অভিযোগটি রুজুর করার প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর