মাগুরায় প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করা হয়েছে।

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:১২ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণীর বাবা জানান, মাগুরা সদরে তাঁর ছোট বোনের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে মেয়েসহ পরিবারের সদস্যরা গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় করে ফেরার পথে তাঁর বাড়ির সামনের রাস্তায় মাগরিবের পর প্রতিবন্ধী মেয়েকে নামিয়ে দেন অটোচালক। পরে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

তিনি আরও জানান, মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। মেয়েকে উদ্ধারের সময় তার শরীর কাদামাখা ছিল এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে তাকে সুস্থ করা হয়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মাদ আশরাফুজ্জামান মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি পারিবারিক ও গ্রাম্য সূত্রে জানার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আজ সোমবার অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করছেন। মামলার ওপর ভিত্তি করে এর সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর