১৪ বছর ধরে বন্ধ সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্র 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। নেই উৎপাদন, টিকে আছে শুধু অবকাঠামো। অযত্ন-অবহেলায় তাও ক্ষতিগ্রস্ত। এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। 

২০০৮ সালে খুলনার সোনাডাঙ্গায় ২০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎও সরবরাহ করতো।
 
তবে যন্ত্রাংশ নষ্ট ও রক্ষণাবেক্ষণের অভাবে ২০১২ সালে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অচল থাকায় নষ্ট হয়ে যাচ্ছে সব যন্ত্রপাতি। 

খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ‘জ্বালানি সমস্যার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না সরকার। এমন সংকটের সময় কেসিসির সৌরবিদ্যুৎ কেন্দ্রটি দ্রুত চালু করা উচিত।’ 

খুলনা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে ফসিল ফুয়েলের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই সৌরবিদ্যুতের প্রসার ও উন্নয়ন জরুরি।’

বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার চেষ্টা চলছে বলে জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার চেষ্টা চলছে।’

দ্রুত উদ্যোগ না নিলে সৌর বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, শঙ্কা বিশেষজ্ঞদের।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর