সুন্দরবন থেকে আসা ৯ ফুটের অজগর উদ্ধার 

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মোরেলগঞ্জে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া অবস্থা থেকে সাপটি উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা সাপটিকে পিটিয়ে মেরে ফেলতে গেলে রাসেল কবিরাজ নামের এক বন্যপ্রাণী প্রেমী ঘটনাস্থলে পৌঁছে সেটিকে নিরাপদে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাগেরহাটের মডেলগঞ্জের কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা তার বুছনা জাল তুলতে যান। এ সময় জালের ভেতর বিশাল অজগরটি পেঁচিয়ে থাকতে দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। লোকালয়ে সাপ আসার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা সাপটিকে পিটিয়ে মারার উদ্যোগ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমী রাসেল কবিরাজ। তিনি স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন এবং নিজের ঝুঁকিতে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকারী রাসেল কবিরাজ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, ‘সুন্দরবন থেকে নদী পার হয়ে সাপটি লোকালয়ে চলে এসেছিল। জালের ভেতর সাপটি দেখে স্থানীয় লোকজন এটিকে মেরে ফেলতে যাচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সচেতন করি এবং সাপটি উদ্ধার করি। বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

এদিকে উদ্ধারের পর অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক জনতার ঢল নামে। রাসেল কবিরাজ সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করতে থাকেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি তাদের হেফাজতে নিয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। বিকালের দিকেই অজগরটিকে সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর