মেহেরপুরে সংরক্ষণাগারে পচে যাচ্ছে পেঁয়াজ, দিশেহারা কৃষক

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

বেশি লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজই এখন মেহেরপুরের চাষিদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংরক্ষণাগারে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিভাগ চাষিদের মাঝে এয়ার ফ্লো মেশিন সরবরাহ করলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না।

মেহেরপুরে প্রতি বিঘায় ২০০ মণ পর্যন্ত পেঁয়াজের ফলন হলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফলে মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতেন চাষিরা।

চলতি মৌসুমে পেঁয়াজের একাংশ বিক্রি করে বাকি অংশ সংরক্ষণ করেছিলেন চাষিরা। তবে কয়েক মাসের মধ্যেই সংরক্ষিত পেঁয়াজ পচতে শুরু করে। কৃষি বিভাগের দেওয়া এয়ার ফ্লো মেশিনও কোন কাজে আসছে না। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

ভালো জাত নির্বাচন ও সঠিক ব্যবস্থাপনা অনুসরণে পেঁয়াজ সংরক্ষণে আরও ভালো ফলের আশা করছে কৃষি বিভাগ।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা বলেন, ‘পেঁয়াজের ভালো জাত চাষ করলে এটি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। পাশাপাশি সংরক্ষণের জন্য সঠিক ব্যবস্থাপনা জরুরি।’

প্রযুক্তির সঠিক ব্যবহার ও আবহাওয়া অনুকূল থাকলে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে, বাড়বে চাষিদের লাভের সম্ভাবনা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর