দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে পেঁয়াজের দাম প্রতিকেজিতে কমেছে ৩০ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে অতিরিক্ত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়।
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, তারপরও দাম বৃদ্ধিতে একটি চক্র কাজ করছে বলে জানিয়েছেন কৃষি উপদেষটা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট...
বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বাজার স্বাভাবিক রাখতেই পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।