মেহেরপুরে নকলের ভিডিও করতে গিয়ে পরীক্ষার্থী–শিক্ষকদের মারধরে আহত ২ সাংবাদিক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করে দেওয়া পরীক্ষার ভিডিও চিত্র ধারণ করায় শিক্ষার্থীদের হাতে দুই সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। লাঞ্চিত হওয়া দুই সাংবাদিক হলেন– বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি হোসেন ও খবরের খাগজের প্রতিনিধি এসএম তারেক।

আহত নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি হোসেন জানান, গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি সমানের পরীক্ষা চলছিল এবং সেখানে বই খুলে পরীক্ষা দিচ্ছে– এমন তথ্য পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায় দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সামনে বই খুলে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।

তিনি বলেন, নকল করার ভিডিও চিত্র ধারণ করার সময় পরীক্ষার্থী ও শিক্ষকরা মিলে মারধর করে লাঞ্চিত করে। পরে কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় কেন্দ্র থেকে বের হয়ে আসি।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর