৮ দিন পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

রামপালে বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে। রোববার দুপুর ১২টা থেকে এর দ্বিতীয় ইউনিটটি চালু করার মাধ্যমে দুটি ইউনিটই সচল হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

আনোয়ারুল আজিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি রক্ষণাবেক্ষণ শেষে আজ দুপুর ১২টায় চালু করা হয়েছে। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করা হবে। কেন্দ্রটিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিগত ৮ দিন ধরে একটি ইউনিট দিয়ে কেন্দ্রটি সচল রাখা হয়েছিল, যার কারণে উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে আসে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকল্পটি গ্রহণের পর ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। গঠিত হয় 'বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড' (বিআইএফপিসিএল)।

বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমিতে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি নির্মিত হয়। 

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিট এবং ২০২৩# সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিট উৎপাদনে যায়। দুটি ইউনিট যৌথভাবে সচল থাকলে সর্বোচ্চ ১,১০০ থেকে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে সক্ষম এই কেন্দ্রটি।

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে মারধরে আহত হয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। 
সুন্দরবনে দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন–টোয়াস। এছাড়াও পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার...
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব তার উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
লোডিং...

এলাকার খবর