ময়মনসিংহে আবারও মেয়র টিটু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:২৭ পিএম

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ইকরামুল হক টিটু। মোট ১২৮টি কেন্দ্রে ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

শনিবার রাত ১০টা ৪০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এ ফল ঘোষণা করেন।

জয়ী হওয়ার পর গণমাধ্যম প্রতিক্রিয়া জানান ইকরামুল হক টিটু। টিটু বলেন, ‘ময়মনসিংহকে নগরীকে সাজাতে যা যা করা দরকার তাই করা হবে। তবে প্রথমে গুরুত্ব দেয়া হবে যানজটকে।’

এছাড়া এ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

ময়মনসিংহ সিটিতে মেয়র পদে নির্বাচন করেন ৫ জন। ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে অংশ নেন ১৪৯ জন। আর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্র ১২৮টি। এই সিটি করপোরেশন এবার ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। ভোট পড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৮   হাজার ৯৪৮। এ নির্বাচনে ৪৯১ ভোট বাতিল করা হয়। 

এরআগে ময়মনসিংহ সিটি নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রমুখী হন ভোটাররা। তবে, লাইনে দাঁড়ানোর পর নারী ভোটারদের অনেককে পড়তে হয় বিড়ম্বনায়। আঙুলের ছাপ না মেলায় দেরি হয় ভোট দিতে। মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুও অভিযোগ করেন ইভিএম নিয়ে। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

ময়মনসিংহে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনার অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। এতে কমে যায় ভোটগ্রহণের গতি। ভোটার উপস্থিত কম হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন অনেকে। যদিও নির্বাচন কর্মকর্তারা জানান, প্রথম দিকে ভোটগ্রহণের গতি কম থাকলেও পরে তা ঠিক হয়ে গেছে। কেন্দ্রে দেড়গুণ ইভিএম রাখার কথা জানিয়েছিল রিটার্নিং অফিসার। 

২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়র হন ইকরামুল হক টিটু। তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিন সহযোগী ও বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর