জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকা থেকে গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান আপেল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আজ রোববার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি সরিষাবাড়ির তারাকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন আপেল ও তাঁর স্বজনেরা। এ সময় বিপুলের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আপেল ও তাঁর সহযোগীরা। এছাড়া তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বিপুলের মা আসমা বেগম ও তাঁর স্ত্রী মুক্তা বেগম। এ ঘটনায় বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামির মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। সবশেষ গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এই হত্যা মামলার প্রধান আসামি আপেলকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা করে তিনি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর