জামালপুরে সাবেক যুবদল নেতার ওপর হামলা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

জামালপুরের মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট মিয়ার (৩৭) ওপর হামলা চালিয়ে প্রায় তিন লাখা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা হয়।

হামলার শিকার মো. সম্রাট মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হাজরাবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী।

আহত সম্রাট বলেন, ‘আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্ত হামলা করে নগদ ২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি আমি। পরে পালিয়ে যায় দূর্বৃত্তরা।’

হামলার শিকার সম্রাটের ভাই জাকির হোসেন লেবু বলেন, ‘আমার ভাই সিদ্দিকী শুভর কর্মী এটাই তার দোষ। বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীরা হামলা করে তার কাছে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশঙ্কাজনক।’

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে  পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের আরও বেশি ধৈর্যশীল ও শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’ 

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর