নেত্রকোণায় রাতে ৪ ভোটকেন্দ্রে আগুন

নেত্রকোণায় সোমবার রাতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বড় ক্ষতি হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভোট নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

নেত্রকোণা সদর ও পূর্বধলায় রাতের আঁধারে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আগুন দেওয়া ভোটকেন্দ্রগুলো হলো–সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নেত্রকোণা জেলা পুলিশ মো. তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে ২টা থেকে ভোর রাতের মধ্যে যেকোনো সময়ে জেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনা তদন্ত শুরু হয়েছে। যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে নির্বিঘ্নে ভোটারেরা ভোট দিতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সিদ্দীকী বলেন, রাত ২টার দিকে কে বা কারা আগুন দেওয়ার বিষয়টি বুঝতে পেরে বালি এবং পানি দিয়ে আগুন নেভায়।

মঙ্গলবার দুপুরে আগুন দেওয়া ভোটকেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর