নির্বাচনের আগে টাকা বিতরণের অভিযোগ, জামায়াতের দুই কর্মীর অর্থদণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল বুধবার বিকেলে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো– ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মণ্ডলপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক ও মো. মোরাদ মিয়া (বাবু)। তারা দুজনেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া দরগারপাড় গ্রামে অভিযুক্তরা ভোটারদের প্রতিজনকে ৩০০টাকা করে বিতরণ করছিলেন। বিষয়টি নিয়ে মো. হারুনুর রশিদ নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করলে অনুসন্ধান কমিটি তদন্ত শুরু করে।

তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সরজমিনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এটি ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন। পরে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’ অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার তাদের বিরুদ্ধে এই অর্থদণ্ড কার্যকর করা হয়।

নির্বাচনি এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিধি লঙ্ঘন রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর