‘মুজিব শতবর্ষের’ খামে চিঠি পাঠিয়ে সেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি 

জামালপুরের ইসলামপুরে ‘মুজিব শতবর্ষ’ লোগোযুক্ত খামে পাঠানো চিঠিতে বিএনপি নেতা মোহাম্মদ সবুজকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে এখনো থানায় অভিযোগ হয়নি।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’ লোগো সংযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপির অঙ্গসংগঠন সেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ সবুজ। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

চিঠির খামটিতে বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজের নাম ও ঠিকানা লেখা রয়েছে। খামের ভেতর হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিরকুটে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘...তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবেনি।’

ডাকযোগে ওই চিঠিটি কে বা কারা পাঠিয়েছে, তা জানা যায়নি। হুমকি দেওয়া চিঠি পাওয়ার পর ওই নেতা ও তাঁর পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম পরে শুনতে পারলাম আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যায়। পরে ডাক অফিস এ গেলাম তারা বললো এটা ইসলামপুর আসছে ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি, আওয়ামী লীগ কারও সাথে শত্রুতা নাই। তার পরেও কে যে দিলো আমি বলতে পারলাম না। আমি এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো জিডি করি নাই।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর