পিডিবির ভূতুড়ে বিল

২০ বছর আগে মৃত ব্যক্তির নামে লাখ টাকার বিদ্যুৎ বিলের অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

পিডিবির ভূতুড়ে বিলে অতিষ্ঠ জামালপুরের সরিষাবাড়ীর মানুষ। প্রিপেইড মিটার গ্রাহক থেকে শুরু করে ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে পর্যন্ত এসেছে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল। গ্রাহকদের অভিযোগ, পিডিবির এমন হয়রানি বহুদিন ধরে চলছে। তথ্যপ্রমাণ না থাকায় অনেককে অযৌক্তিক বিলই পরিশোধ করতে হচ্ছে। আর পিডিবি বলছে, অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরিষাবাড়ীর আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন মাদ্রাসায় ব্যবহার করা হয় বিদ্যুতের প্রি-পেইড মিটার। অথচ চলতি বছরের জুলাই পর্যন্ত মাদ্রাসাটিকে প্রায় ৪৫ হাজার টাকা বিল করেছে পিডিবি। 

মাদ্রাসাটির অধ্যক্ষ ইদ্রিস আলী বলেন, 'এই প্রতিষ্ঠানের কোন বকেয়া বিল নাই। আমরা কার্ড মিটার বিল চালাই। কারেন্ট চালাই আর কি। তো যদি কারেন্ট বিল বকেয়া থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমাদেরকে অবগত করাইতো বা কারেন্ট বিল আমাদেরকে দিত। কিন্তু আমার জানা মতে ১৫ বছর যাবত কোন কারেন্ট বিল আমাদের কাছে আসে নাই। আমরা শুধু কার্ড মিটারের বিল, মানে কারেন্ট চালাই।'

এদিকে, প্রায় ২০ বছর আগে মারা গেছেন চর বড়বাড়িয়ার আলাউদ্দিন। সম্প্রতি তার সেচ মেশিনের বিল এসেছে ১ লাখ ১২ হাজার টাকা। পরিবারের দাবি, অনেক আগেই কাগজপত্র নিষ্পত্তি করে সংযোগ অপসারণ করেছে পিডিবি। 

এ প্রসঙ্গে মরহুম আলাউদ্দিনের ছোট ভাই আলম জানান, 'মনে করেন মারা যাওয়ার পরও পাঁচ বছর চালান গেছে। না চালার পরে মারা গেছে। তাও তো ধরেন যে ১৮-১৯ বছর মারা গেছে। এখন ডিসেম্বর দেহাইতেছে। ডিসেম্বরে। অরা তো যাই ইচ্ছা তাই করতে পারে। দেন দরবারে মনে করেন তারা তো সমাধান করে বলল না তাহলে তো এটা তার হইতেছে না। অফদা তনে তারাই এইন কাগজ সতি কলুস করে নিয়ে তার দিকে গেছে গা। তারপরেও এহন বিল আইতাছে? তারপরেও বিল আইতাছে। এই যে এইবার আইছে। পাঁচ সাত বছর দেওয়া হয় নাই।

উপজেলায় এমন অভিযোগ আছে আরও অনেকের। সাদিনা বাড়ি এলাকার আব্দুস সামাদের সেচ মেশিনের বিল এসেছে ২ লাখ ১২ হাজার টাকা। অথচ বিলের মিটার নম্বরটি তার নয়।

এ বিষয়ে মোঃ আব্দুস সামাদ বলেন, 'আমারডা হলো ৮৮২৪। আর এইডা ৮৮২২, এইডা আমার না। এইডা আরও কয়েকবার অফদা থেকে আরি সাব আইয়া আমার বাড়িতে চেক করছে এবং আমার বিল ক্লিয়ার পাইছে কাগজ আলাদা। তারপরে সামাদ নামে বহু তালাশ করছে এই এখানে পায় না।' 

স্থানীয়দের অভিযোগ, পিডিবির এমন হয়রানি নতুন নয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দরিদ্র গ্রাহকেরা। এ বিষয়ে পিডিবি বলছে, বাড়তি বিল বা অনিয়মের অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রাহকদের এসব অভিযোগ প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আলী বলেন, আমরা সাথে সাথেই এটার তদন্ত সাপেক্ষে তদন্ত প্রতিবেদন বা কারেকশন বা যে যে বিভাগীয় ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেই আরকি। এখন আমার নলেজে থাকলে আমাদের কাছে কোনো আবেদন পেন্ডিং নাই। এগুলার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে (এসে) যে সমাধান পায় নাই, এরকম কোনো অভিযোগ তো আমি পাই নাই।

জামালপুরের সরিষাবাড়ীতে পিডিবির আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩০ হাজার। 

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর