জামালপুরে আসামি গ্রেপ্তারকালে হামলায় ৪ পুলিশ সদস্য আহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া এনামুল হক ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। এছাড়া অভিযানে অংশ নেওয়া আরও তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‍‍‌‘মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অবশেষে কনসার্ট হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর