প্রাথমিকে নিয়োগ

নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত ৫১ প্রার্থীর অনশন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অনশন শুরু করেছেন তারা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক হিসেবে মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে এবং দ্বিতীয় ধাপে একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু একই নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও ৫১ জনকে এখনো অপেক্ষায় রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম শেষ হলেও জামালপুরে তাদের আটকে রাখা হয়েছে বলে দাবি প্রার্থীদের।

টানা চারদিন ঢাকায় আন্দোলনের পর অসুস্থ শরীর নিয়েই তারা এই অনশনে বসেছেন বলে জানান তানভীর রহমান নামে এক প্রার্থী। তিনি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত আমরা কেউ কোনো খাবার খাইনি। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে, প্রয়োজনে রাতেও আমরা এখানে থাকব।’

আরেক প্রার্থী মীর আফিফা সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেন আমাদের বাদ রাখা হয়েছে তা আমরা এখনও জানি না। আজকের মধ্যেই আমরা নিয়োগপত্র হাতে চাই। অন্যান্য সব জেলায় নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে। নিয়োগপত্র না দিলে আমরা এখানেই অনশন করে যাব। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তারপরও আমরা কেউ এখান থেকে বের হব না।’

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘অপেক্ষমাণ ৫১ জন প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর