জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়।
এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে বাসটির চালক।
নিহতরা হলেন– নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম।
পুলিশ জানায়, আজ সকালে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম। এসময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় দুজনকে চাপা দেয়। এতেঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসের এক হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


